ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। ১৭ ডিসেম্বর (বুধবার) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় পলাশবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, পারিলা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আলী, ক্ষীদ্রলক্ষিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউছার আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
আজ সকালে আটককৃতদের আদালতে পেরন করা হয়েছে। এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ- ২ এর আওতায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।


