ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের মিশন পাড়া গ্রামে রাতের আঁধারে অবৈধ ভাবে তিন ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কেটে বিক্রি করার অপরাধে ভেকু চালকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে,মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাকের নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ভেকু চালকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অনুমতি ব্যতিত ভবিষ্যতে আর মাটি কাটবেন না বলে ভেকু চালকের কাছে থেকে মুচলেকা নেয়া হয়। এদিকে তানোরে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে যোগদানের পরপর একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ ভুয়সী প্রশংসা করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, কৃষি ফসলী জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ার ভেকু মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


