IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানিরাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’বাঘায় চুরি যাওয়া স্বর্ণসহ চোর গ্রেফতার, ২টি স্বর্ণের বালা উদ্ধারপরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎপুঠিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি !ভোগান্তিতে গ্রাহকরানৈরাজ্য ও অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির সমাবেশচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তারআজ সিরাজগঞ্জ সদর ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কাল সমাবেশরাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা
Home >> টপ নিউজ >> বিনোদন >> ফেসবুকে নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ

ফেসবুকে নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে ঢালিউড তারকা রিয়াজের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। আত্মগোপনে থাকা এই জনপ্রিয় অভিনেতার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হলেও পরিবারের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রিয়াজের পরিবারের জানায়, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। রিয়াজের স্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো খবর সত্য নয়। তিনি জীবিত আছেন এবং যেখানেই আছেন, ভালো আছেন।’

গত বছরের আগস্টে ছাত্রজনতার গণ–অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ। এরপর থেকে তার কোনো প্রকাশ্য উপস্থিতি নেই এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কারও সঙ্গেও তার যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

দীর্ঘদিন ধরে রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তা আরও আলোচনার জন্ম দেয়।

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রিয়াজ। টানা দুই যুগ তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক হিসেবে কাজ করেছেন। অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। সর্বশেষ ২০২২ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। এরপর থেকে নতুন কোনো কাজে তাকে আর দেখা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031