IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএনসিপি কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ফেলে দেওয়া চা-কফিতে চুলকে সুন্দর ও প্রাণবন্ত রাখবে

ফেলে দেওয়া চা-কফিতে চুলকে সুন্দর ও প্রাণবন্ত রাখবে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : এই ঋতুতে চুলের বৃদ্ধি বাড়ানোর জন্য যদি প্রাকৃতিক কোনো উপায় খুঁজে থাকেন, তাহলে চা ও কফি দিয়ে চুল ধোয়ার কথা ভাবতেই পারেন। চা কিংবা কফি শুধু ক্লান্তি দূর করতেই কাজ করে না, চুলকে সুন্দর ও প্রাণবন্ত রাখতেও এর ভূমিকা উল্লেখযোগ্য।

চা ও কফি বহুযুগ ধরেই প্রাকৃতিক কেশচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, যদি চা কিংবা কফিতে দুধ বা চিনি না থাকে, তাহলে তা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং চুলের যত্নে ব্যবহার করলে মিলতে পারে একাধিক উপকার।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চা ও কফিতে থাকা ক্যাফেইন নতুন চুল গজাতেও বিশেষভাবে সহায়তা করে। পাশাপাশি শীতকালে যে খুশকির সমস্যা বাড়ে, তা দূর করতেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

আসুন জেনে নেওয়া যাক ফেলে দেওয়া চা ও কফি দিয়ে কীভাবে চুলের যত্ন করবেন-

চা দিয়ে চুলের যত্ন
চা পান করার পর কাপে পড়ে থাকা চয়ের সঙ্গে সামান্য গরম পানি মিশিয়ে নিন। মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় এলে স্ক্যাল্পে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। প্রায় ১০ মিনিট ভালো করে ম্যাসাজ করার পর আরও ১০ মিনিট অপেক্ষা করুন, যাতে উপাদানগুলো মাথার ত্বকে কাজ করতে পারে।

চা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানে সমৃদ্ধ। পাশাপাশি এতে থাকা অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়। সপ্তাহে দু-তিন বার নিয়মিত এভাবে ব্যবহার করলে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকবে, স্ক্যাল্প থাকবে সুস্থ, আর নতুন চুল গজাতেও সহায়তা করবে।

কফি দিয়ে চুলের যত্ন
মাথার ত্বকে ধুলা, ময়লা ও অতিরিক্ত সিবাম জমে গেলে চুলের বৃদ্ধি ব্যাহত হতে পারে। অপরিষ্কার স্ক্যাল্প থেকে সংক্রমণের আশঙ্কাও থাকে। কফি মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে এবং চুলে আনে স্বাভাবিক ঝলমলে ভাব।

কফির মূল উপাদান ক্যাফেইন হেয়ার ফলিকলকে পুষ্টি জোগাতে বিশেষভাবে সাহায্য করে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়।এতে থাকা ফ্ল্যাভোনয়েডস জাতীয় উপাদান চুলের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সহায়ক। অকাল পক্বতা রোধ করতেও কফির ভূমিকা উল্লেখযোগ্য।

চায়ের মতোই কাপে পড়ে থাকা কফির সঙ্গে সামান্য গরম পানি মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে কয়েক মিনিট আলতোভাবে ম্যাসাজ করুন, তারপর প্রায় ২০ মিনিট রেখে দিন।

যাদের মাথার ত্বক শুষ্ক, তারা কফির সঙ্গে সামান্য নারিকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর খুশকি বা স্ক্যাল্পে মৃতকোষ জমে থাকার সমস্যা থাকলে কফির সঙ্গে দানাদার চিনি যোগ করে ভেজা মাথার ত্বকে প্রায় ১৫ মিনিট ম্যাসাজ করুন। এতে এটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে এবং স্ক্যাল্প থাকবে পরিষ্কার ও সতেজ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031