ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত হয়েছে।
২৫ ডিসেম্বর এই ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।
সারা দেশের মতো পুঠিয়া উপজেলার খ্রিষ্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করা হয়েছে।
পুঠিয়া উপজেলায় মোট গির্জা সংখ্যা ১১ টি পুঠিয়া পৌরসভার কাঠালবাড়িয়া গীর্জা,পুঠিয়া ইউনিয়নের কান্দ্রা গীর্জা, পুঠিয়া ইউনিয়নের ধনঞ্জয়পাড়া গীর্জা, ভালুকগাছি ইউনিয়নের বাশবাড়ী পশ্চিমভাগ গীর্জা, শিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গীর্জা, শিলমাড়িয়া ইউনিয়নের জাগোপাড়া গীর্জা, শিলমাড়িয়া ইউনিয়নের ভরতমাড়িয়া গীর্জা, শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লা পাড়া গীর্জা, জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া খ্রীস্টান পাড়া গীর্জা, জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া গীর্জা এবং জিউপাড়া ইউনিয়নের উজালপুর গীর্জা।
বড়দিন উপলক্ষে পুঠিয়া উপজেলার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জা সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। এছাড়া ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা আলোক সজ্জার। পাশাপাশি রাত সাড়ে ৭টা থেকে প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয়েছে বড় দিনের আনুষ্ঠানিকতা।
বড়দিন উপলক্ষে গির্জায় অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা আয়োজন করা হয় ।গত রাত সাড়ে ৭টা থেকে রাত ১০টা এবং পরদিন বুধবার সকাল সাড়ে ১০ টা দুপুর ০২ টা পর্যন্ত প্রার্থনা অনুষ্ঠান সম্পূর্ণ করেন মিল্টন পাহাড়িয়া বলে জানান ঝলমলিয়া খ্রিষ্টান গ্রাম প্রধান গণেশ পাহাড়িয়া ।
ঝলমলিয়া খ্রিস্টান পাড়া গ্রাম প্রধান গণেশ পাহাড়িয়া বলেন, সন্ধ্যার পরে পুঠিয়া থানা পুলিশ এখানে এসেছিল তারা পরিদর্শন করে গেছে । এছাড়াও গ্রাম প্রধান জানান বড়দিন উদযাপন উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিগত সময়ে কিছু বরাদ্দা পেয়েছিলাম। তবে এবারে ব্যতিক্রম আমাদের কোন প্রকার আর্থিক সহযোগিতা করা হয়নি। আমরা আশা করি সামনের বড়দিনে আমাদের কেউ সরকার সহযোগিতা করবে।


