ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজের বাংলাবিভাগের অ্যালামনাই সম্মিলন ২০২৫ অনুষ্ঠিত হলো উৎসব মুখর পরিবেশে।
আজ শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী কলেজ মাননীয় অধ্যক্ষ প্রফেসর মু.যহুর আলী। অ্যালামনাস কমিটির প্রথম সভাপতি নির্বাচিত হন প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। অ্যালামনানাই সম্মিলন ২০২৫ এর আহ্বায়কের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার।
অ্যালামনাই সম্মিলনে বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাংলা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ ও প্রায় দেড় হাজার প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে বাংলা বিভাগ অ্যালামনাই কমিটি গঠিত হয়।
শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। বাংলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতায় একটি সফল অনুষ্ঠান আয়োজিত হওয়ায় সভাপতি মহোদয় সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


