IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গাজীপুরের শিববাড়ী মোড়ে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

গাজীপুরের শিববাড়ী মোড়ে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ নীল রঙের একটি পিকআপ ট্রাক জব্দ এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে জিএমপি সদর থানাধীন শিববাড়ী মোড়ের সাতক্ষীরা হোটেলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ‎

ঘটনার বিবরণে জানা যায়, একইদিন রাত ২টা ৫৫ মিনিটে সদর থানার একটি অভিযানিক টিম পশ্চিম জয়দেবপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, শিববাড়ী মোড় এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ অভিযান পরিচালনা করে একটি নীল রঙের পিকআপ ট্রাক আটক করে।

পিকআপ ট্রাকটি তল্লাশি করে ট্রাকের বডির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কস্টেপে মোড়ানো অবস্থায় ২ কেজি করে মোট ২৪টি প্যাকেটে সর্বমোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহেল স্বীকার করে যে, সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে উক্ত পিকআপ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামী নরসিংদী জেলার সদর থানাধীন পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত খালেক মিয়া ও মাতা মোছা. লাইলী বেগম দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা, কিশোরগঞ্জের ভৈরব থানা এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার চার্জশিট আদালতে দাখিল রয়েছে। ‎এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য ও যানবাহন সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জিএমপি সদর থানা পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31