ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ জানাজায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলার আশরাফুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন আলী সর্দার, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, ছাত্রদল যুবদল নেতা কর্মীবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ । দ জানাযা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা সোলাইমান আলী।



