IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নিয়ামতপুর প্রধান শিক্ষকের পিআরএল জনিত বিদায় সংবর্ধনা

নিয়ামতপুর প্রধান শিক্ষকের পিআরএল জনিত বিদায় সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবীরের পিআরএল (অবসরোত্তর ছুটি) জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় বিদায় জনিত কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়নি। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে অনুষ্ঠানিকভাবে এ বিদায় সংবর্ধানার আয়োজন করা হয়।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মান, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এসময় উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সব শিক্ষক- কর্মচারীরা প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকেন।

প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর বিদায়ী বক্তব্যে বলেন, ” ৩০ বছর আগে যখন এখানে এসেছিলাম, তখন আমি ছিলাম এক যুবক। আজ যখন ফিরে যাচ্ছি, তখন জীবনের অনেকটা সময় পেছনে ফেলে এসেছি। এই দীর্ঘ পথচলায় ছাত্র-ছাত্রীরাই ছিল আমার অক্সিজেন। আমি সশরীরে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার আদর্শ ও ভালোবাসা এই চত্বরেই রয়ে যাবে।”

সহকর্মীরা তাঁদের বক্তব্যে বলেন, ” জাহাঙ্গীর কবীর স্যার কেবল একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন বটবৃক্ষ সমতুল্য এবং এই প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। ৩০ বছর ধরে তাঁর সময়নিষ্ঠা ও আদর্শ আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news