IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরটিজেএর নবনির্বাচিত কমিটির সঙ্গে মেজর শরীফের সৌজন্য সাক্ষাৎ

আরটিজেএর নবনির্বাচিত কমিটির সঙ্গে মেজর শরীফের সৌজন্য সাক্ষাৎ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

এ উপলক্ষে রোববার রাতে রাজশাহীর অলোকার মোড়ে অবস্থিত মাস্টারশেফ রেস্তোরাঁয় এক সৌজন্য বৈঠকের আয়োজন করা হয়। এ সময় মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন আরটিজেএর নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন আরটিজেএর নবনির্বাচিত সভাপতি এনটিভির বিশেষ প্রতিনিধি শ. ম. সাজু, সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান রাসেল মুস্তাফিজসহ ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মতবিনিময়কালে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং সংবাদকর্মীদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে আরও উৎসাহিত করেন। এ সময় তিনি তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নেন।

সৌজন্য বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরন্য কুসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহে নিজের আন্তরিকতার কথা জানান।

বৈঠকে আরটিজেএর সহ-সভাপতি আবদুল জাবিদ অপু, কোষাধ্যক্ষ আবরার শাঈরসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31