IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভায় ৪০ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ

এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভায় ৪০ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ও নাটোরের সিংড়া উপজেলার সন্তান মো. ফয়সাল আহমেদ এর আবেদনের পরিপ্রেক্ষিতে সিংড়া পৌরসভা উন্নয়ন কার্যক্রমের জন্য ৪০ লাখ টাকার বিশেষ বরাদ্দ পেয়েছে।

সরকার ২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন বাজেট থেকে এই অর্থ অনুমোদন দিয়েছে।

জানা গেছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বরাবর দেওয়া আবেদনের ভিত্তিতে এই বিশেষ বরাদ্দ অনুমোদিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর–২ শাখা) গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বার্ষিক উন্নয়ন সহায়তা খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এককালীনভাবে সিংড়া পৌরসভাকে এই অর্থ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মোশারেফ হোসেন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, বরাদ্দকৃত অর্থ সিংড়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এর মাধ্যমে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। পৌরসভার প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পৌর নির্বাহী কর্মকর্তা যৌথভাবে আয়-ব্যয়ের দায়িত্ব পালন করবেন। অর্থ ব্যয়ের সময় পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০০৮ এবং উন্নয়ন সহায়তা বরাদ্দ ও ব্যবহার নির্দেশিকা–২০২৪ যথাযথভাবে অনুসরণ করতে হবে। বরাদ্দ পাওয়া অর্থ আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে ব্যয় করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ব্যয় না হলে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ব্যয়ের বিস্তারিত হিসাব স্থানীয় সরকার বিভাগে দাখিল করতে হবে।

এ বিষয়ে এনসিপি নেতা মো. ফয়সাল আহমেদ বলেন, “আমি সিংড়া উপজেলার সন্তান তাই এ এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমৃত্যু এ এলাকার মানুষের সেবা করে যেতে চাই। সিংড়া পৌরসভার উন্নয়নের জন্য ৪০লাখ টাকার বরাদ্দ অনুমোদন করাতে পেরেছি।

সিংড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বিশেষ বরাদ্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31