IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় চীনা প্রতিনিধি দলের পরিবেশ বান্ধব চালকল প্রকল্পের সোলার পরিদর্শন

নওগাঁয় চীনা প্রতিনিধি দলের পরিবেশ বান্ধব চালকল প্রকল্পের সোলার পরিদর্শন

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁয় পরিবেশবান্ধব চালকল প্রকল্পের সোলার কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় নওগাঁ সদর উপজেলার মারাদমোল্লা বাজারে পরিদর্শন করেন চীনা প্রতিনিধি ও ডংজিন লংজারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেডের কর্মকর্তারা।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম)। বিশ্ব ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় চালকল ও কৃষিশিল্পে নতুন দিগন্ত উন্মোচন করছে।

সম্প্রতি জেআরডিএম-এর বাস্তবায়নাধীন “Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)” প্রকল্পের আওতায় “Promoting Resilient Green Growth in Rice Production & Processing” উপ-প্রকল্পের সোলার প্যানেল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন- চীনের প্রতিনিধি সাইমুন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ডংজিন লংজারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেডের সেলস এক্সিকিউটিভ মোঃ ইয়াসিন আরাফাত।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি সোলার প্যানেলের মাধ্যমে চালকল (রাইস মিল) পরিচালনায় গ্রিন গ্রোথ বা পরিবেশবান্ধব প্রযুক্তি Resource Efficient and Cleaner Production (RECP) এর ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা প্রকল্পের কারিগরি দিক এবং এর স্থায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সেখানে জেআরডিএম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাইস মিল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ বোরহান উদ্দিন, পরিবেশ ও আরইসিপি অফিসার বুলবুল হোসাইন, এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ সামসাদ, শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদ রানা এবং প্রকল্পের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

উল্লেখ্য, জেআরডিএম বাংলাদেশের উত্তরবঙ্গের গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে পিকেএসএফ-এর সহযোগিতায় বাস্তবায়িত এই ‘SMART’ প্রকল্পটি ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু সহিষ্ণু টেকসই প্রযুক্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31