IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক না: আমির হামজা

সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক না: আমির হামজা

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।কয়েকদিন আগে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের মৃত্যুর দায় সাংবাদিকদের ঘাড়ে চাপিয়ে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) রাতে কুষ্টিয়া পৌর ১৯ নম্বর ওয়ার্ড নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে আমির হামজা এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এভাবে হঠাৎ আমাদের সামনে থেকে আমাদের অভিভাবক (জেলা আমির) আকস্মিকভাবে বিদায় নিতেন না। এজন্য আমরা তাদেরকেই দায়ী করছি যারা এই ‘মব’ তৈরি করেছে। সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদেরকে মানুষ বলা ঠিক হবে না।’

এ সময় তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় প্রতিনিধির নাম উল্লেখ করে বলেন, ‘২০১৯ ও ২০২৩ সালের কাট-ছাঁট করা ভিডিও কারা ছড়িয়েছে, তাদের নাম জানতে চেয়েছেবিভিন্ন গোয়েন্দা সংস্থা। আমরা সেই নামগুলো দিয়েছি এবং শাস্তিও দাবি করেছি।’

তিনি আরও বলেন, ‘বিরোধিতায় যারা আছে তারাই এসব তৈরি করছে। মানুষের ভেতরে ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা পুরাতন জিনিসকে সামনে নিয়ে এসে কাট-ছাঁট করে আগে-পিছে একটা কথা লাগিয়ে বিতর্ক সৃষ্টি করছে।’

আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্যের বিষয়ে আমির হামজা বলেন, ‘আমার এই কথার জন্য আমি অনেক আগেই ক্ষমা চেয়েছি এবং ভুল স্বীকার করেছি। আবার ২০২৬ সালেও ভুল স্বীকার করলাম।’

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘টাকলা মুরাদ হাসান যে জাইমা রহমানকে নিয়ে বিশ্রী কথা বলেছে, তার বিরুদ্ধে তো আপনারা এই কয় বছরে একটা কথাও বলেননি। এমনকি তখন বালুর ট্রাকও সরাতে পারেননি। সুতরাং এগুলো আপনারা কেন করছেন, তা আমরা বুঝে ফেলেছি।’ এছাড়া মুফতি আমির হামজা এ সময় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলা করারও সমালোচনা করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে মুফতি আমির হামজা চট্টগ্রামে এক ওয়াজ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দিয়েছিলেন। গত সপ্তাহে সেই বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার পর মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করেন, তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এদিকে, এই হুমকির প্রতিবাদে গত রোববার জেলা জামায়াতের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা যান কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31