IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পুলিশের বিরুদ্ধে আদালতের সমন গায়েব করে গ্রেপ্তারের অভিযোগ

পুলিশের বিরুদ্ধে আদালতের সমন গায়েব করে গ্রেপ্তারের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা থানার পুলিশের বিরুদ্ধে প্রসিকিউশন মামলায় আদালতের সমন গায়েব করার অভিযোগ উঠেছে। সমন না পাওয়ায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

উপজেলার রামনগর ও বড়পই গ্রামের দুটি ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের বিরুদ্ধে ‘সমন বাণিজ্যের’ অভিযোগ করেছেন। তাঁদের দাবি, বাদীপক্ষের লোকজনের সঙ্গে যোগসাজশ করে সমন গোপন রেখে তাঁদের হয়রানি করা হয়েছে। ঘটনাগুলো এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

রামনগর গ্রামের ভুক্তভোগী মিঠু কুমার প্রামাণিক জানান, দুর্গাপূজার দশমীর দিন হরিতলা মণ্ডপে আরতি খেলার সময় প্রতিবেশী দোলন দাসের সঙ্গে শুভ কুমারের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় গতবছরের ১৮ অক্টোবর বিষয়টি মীমাংসা হয়। তবে মীমাংসার প্রায় চার মাস পর গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে প্রতিবন্ধী শুভ কুমার ও তাঁকে গ্রেপ্তার করে।

মিঠু কুমার প্রামাণিকের অভিযোগ, মান্দা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বাদীপক্ষের সঙ্গে যোগসাজশ করে আদালতের সমন গায়েব করেছেন। এতে তাঁরা নির্ধারিত তারিখে আদালতে হাজির হতে না পারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে বড়পই গ্রামের ভুক্তভোগী কামাল হোসেন বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তদন্ত ছাড়াই তাঁর বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন দেন সহকারী উপপরিদর্শক সোহেল রানা। সমন গোপন রেখে তাঁর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করানো হয়। পরে গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। রোববার তিনি আদালত থেকে জামিন পান। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করা হয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহরিয়ার শিমু বলেন, প্রসিকিউশন মামলায় আদালতের জারি করা সমন পুলিশের মাধ্যমে বিবাদী পক্ষের কাছে পৌঁছানোর কথা। এটি করা না হলে তা হবে বেআইনি। বিষয়টির সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি আদালতে খোঁজখবর নিতে বলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অভিযোগের বিষয়ে মান্দা থানার সহকারী উপপরিদর্শক সোহেল রানা বলেন, এ বিষয়ে ওসি স্যার সব জানেন। এরপর তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31