IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারে

বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারে

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারে আসায় উজ্জীবিত তৃনমুল নেতা কর্মীরা।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচ’টায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে হাটগাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া’কে বিজয়ের লক্ষে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ।
প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, আহবায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির, আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, নরদাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, রাজশাহী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক তাজ উদ্দীন, সদস্য সচিব কাজী নুরুল আলম, কৃষকদলের উপজেলা আহবায়ক আব্দুল জলিল, উপজেলা মৎস্যীবী দলের সভাপতি কছিম উদ্দীন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, এ্যাড নাসির উদ্দীন সহ আরও অনেকে।

সভায় বক্তারা উল্লেখ করেন, বাগমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সব বিভেদ ভুলে এখন তারা এক ছাতার নিচে। প্রচার-প্রচারণা, সভা সমাবেশ, লোক সমাগম, ভোটের মাঠে এখন সরব বিএনপি নেতা-কর্মীরা। উজ্জীবিত তৃণমূল।
কারণ সতেরো বছর বিএনপির নেতা-কর্মীরা ছিল মামলা-হামলা, নিপীড়ন নির্যাতনের শিকার। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

কোন স্বাধীনতার বিরোধী শক্তির দ্বারা আমরা শাসিত হতে চাই না। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এক ছাতার নিচে আসা ছাড়া উপায় ছিল না।

স্বাধীনতার বিরোধী শক্তি এবং গুপ্তরা এখন অপ-প্রচারকে বড় হাতিয়ার হিসেবে বেচে নিয়েছে। তারা কোন কোন ইউনিয়নে কর্মী সংকটে । কিন্তু তাঁরা অপপ্রচারে পিছিয়ে নেই। ভোটের মাঠে প্রতিপক্ষ সুবিধা না করতে পেরে নানা অজুহাত খাড়া করছে।
বিএনপি কর্মীরা ধানের শীষ ছাড়া অন্য মার্কায় কোনদিন ভোট দেয়নি। ধানের শীষ আমাদের অস্তি-মজ্জায় মিশে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ডিএম জিয়াকে বিজয়ী করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএম জিয়া বলন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করেছি। আমি বিন্দুমাত্র ভুলত্রুটি করে থাকলে নিজগুণে আপনারা ক্ষমা করে আমাকে ও আমার দলকে বিজয়ী করবেন। সব সময় আপনারা আমাকে পাশে পাবেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক আকরামুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশীদ মামুন মহুরি, ছাত্রদল উপজেলা সভাপতি মহব্বত হোসেন, ১৬ টি ইউনিয়ন এবং ২টি পৌর সভার সকল শ্রেণির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যৌথভাবে তাঁতিদলের উপজেলা আহবায়ক মামুনুর রশিদ মামুন ও যুবদল নেতা শাহাদাত হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31