ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ লেবার পার্টি মনোনীত রাজশাহী সদর আসনের আনারস প্রতীকের প্রার্থী মো: মেজবাউল ইসলাম মেজবা গণসংযোগ করে ।
সোমবার সকাল থেকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে সাহেব বাজার, আরডিএ মার্কেটসহ আশপাশের এলাকায় দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায়।
ভোটের মাঠে বিএনপির ধানের শীষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে লোকজন ভারি হলেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য দলের প্রার্থীরাও বসে নেই। বিজয়ের লক্ষে ভোটারদের মন পেতে প্রচারনা ও গণসংযোগে জোরেশোরে এগিয়ে চলেছে।
এসময় তিনি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও আরডিএ মার্কেটের ব্যবসায়ীদের মাঝে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং তিনি নির্বাচিত হলে জনগণের জন্য যেসকল প্রতিশ্রুতি সেবামূলক কাজ করবে সেগুলো বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি”। তিনি বিজয়ী হলে শিক্ষা নগরীতে মৌলিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করবেন এবং নির্বাচনী ইশতেহারে নগরবাসীর সেবার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দেন ।
এসময় তাঁর সাথে ছিলেন মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা সভাপতি আশরাফ হোসেন, মো. হাবিবুল ইসলাম, রফিকুল ইসলাম, শামসুজ্জোহা, জাহিদুল হাসান, আল-আমিন, সাইফুল ইসলাম শুভসহ প্রমুখ দলীয় নেতাকর্মীরা।
বাংলাদেশ লেবার পার্টি মনোনীত রাজশাহী সদর আসনের আনারস প্রতীকের প্রার্থী মো: মেজবাউল ইসলাম মেজবা দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায়।


