ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমানের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে এ আসনের প্রানকেন্দ্র রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ইয়াহিয়া খালেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আবু বক্কর, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, জামায়াত নেতা শাহ আলম, এ্যাড. মারুফুল ইসলাম, জামায়াতের নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা, ভোলাহাট উপজেলা আমীর শামসুজ্জামান, নাচোল পৌর আমীর মনিরুল ইসলাম, রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাবলু,এনসিপির জেলা যুগ্ম আহবায়ক আবু মাসুদ, শিবিরের কেন্দ্রীয় নেতা আব্দুল মোহাইমিন ও জেলা সভাপতি সালাউদ্দিন সোহাগসহ অন্যরা।


