IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় প্রশাসনের নাম ভাংগিয়ে ভুয়া ফোনকলের মাধ্যমে প্রতারকের চাঁদাবাজি

পুঠিয়ায় প্রশাসনের নাম ভাংগিয়ে ভুয়া ফোনকলের মাধ্যমে প্রতারকের চাঁদাবাজি

প্রতিকি ছবি

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ভূমিদস্যুদের বিরুদ্ধে কাজ করায় রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমির) নাম ভাঙ্গিয়ে কিছু প্রতারক চক্রের চাঁদা আদায়ের চেষ্টা।

গত মাসের ৫ জানুয়ারি উপজেলা সহকারী কমিশনার ভূমির সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলার সকল নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর পরে গত ৫ ফ্রেব্রুয়ারি প্রতারক চক্র পুঠিয়া সদর ইউনিয়নের এক জন গ্রাম পুলিশকে টার্গেট করে ভুয়া ফোন কলের মাধ্যমে পৌরসভার সদরে এক ইটভাটা থেকে ৩০ হাজার টাকা উত্তোলনের আদেশ দেয় যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই আলোচিত বিষয় হয়ে উঠেছে। অথচ এই ঘটনার সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কোন প্রকার সূত্র খুঁজে পাওয়া যায়নি। তবে গ্রাম পুলিশকে মোবাইল ফোনের মাধ্যমে যে নির্দেশনা দেয়া হয়েছিল সেটা সম্পূর্ণই একটি প্রতারক চক্রের কাজ ছিল বলে বিশেষ এই অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এই ঘটনার দুইদিন আগেও চারঘাট উপজেলায় একইভাবে প্রশাসনের নাম ব্যবহার করে প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেবার চেষ্টা করে।

উপজেলার সচেতন নাগরিকরা জানান, বর্তমানে আমাদের উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) যিনি রয়েছেন তিনি উপজেলায় থাকলে মাদক ব্যবসায়ী, চোরাকারবারি থেকে শুরু করে সকলেই চরম বেকায়দায় পড়ে যাচ্ছে, মূলত সেই চক্রটিই এসব অনৈতিক কাজের সাথে জড়িত বলে মনে করা হচ্ছে। এ ধরনের প্রতিক্রিয়াশীল কাজ করে এসি (ল্যান্ডকে) তার দায়িত্ব থেকে দূরে রেখে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা বলে মনে করেন সচেতন সমাজ ও সাধারণ নাগরিকগণ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ মাদক, বাল্যবিবাহ, ভেজাল খাদ্যদ্রব্য ছাড়াও উপজেলার বিভিন্ন অবৈধ কাজ বন্ধের জন্য পুঠিয়া উপজেলার দায়িত্বে আসার পরে বিষয়গুলো নিয়ে কঠোর অবস্থানে থাকায় তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র বলে মনে করছে সচেতন মহলের নাগরিকগণ।

গত পাঁচ তারিখে ভাটা মালিকের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে,
প্রিয় পুঠিয়া উপজেলাবাসি আমাদের প্রশাসনের আন্তরিকতায় এই প্রতারককে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এসি ল্যান্ড মহোদয় এর আন্তরিক হস্তক্ষেপে সম্ভব হয়েছে। আমরা আমাদের এসিল্যান্ড মহোদয়ের প্রতি কৃতজ্ঞ।

উক্ত বিষয়ে পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, পুঠিয়া উপজেলা প্রশাসন সরকারি মোবাইল নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে কোন নাগরিকের সঙ্গে যোগাযোগ করে না। উপজেলা জুড়ে কিছু প্রতারক চক্র বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে টাকা দাবি করছে। যার সাথে উপজেলা প্রশাসনের কোন যোগসূত্রই নেই তাই সকল নাগরিকদের সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।

পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, এ ধরনের প্রতারক চক্র সারা দেশে সক্রিয়। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কারণে এসকল প্রতারক চক্র সহজেই বিভিন্ন মানুষকে টার্গেট করছে। যে নাম্বার থেকে ফোন করা হয়েছে সেটি একটু যাচাই বাছাই করলেই আসলে বুঝা যায় যে এটি এসি (ল্যান্ড) এর নাম্বার নয়। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আমরা জানি পূর্বেও এমন প্রতারণার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিকাশ থেকে নাহিদ বলছি এই বিজ্ঞাপনটির কথা নিশ্চয় আমাদের মনে আছে। তাই আমি সাধারণ জনগণকে অনুরোধ করবো এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে নিজেদের সচেতনতার কোন বিকল্প নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31