ধূমকেতু প্রতিবেদক : মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ায় আনন্দ প্রকাশ ও সামাজিক সংহতি জোরদারের লক্ষ্যে রাজশাহী নগরীতে দুস্থ ও আদিবাসী জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যা টায় নগরীর ২ নম্বর ওয়ার্ড বাগানপাড়া এলাকার এই খাবার বিতরণ করেন রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুরাদ পারভেজ পিন্টু । কর্মসূচিতে স্থানীয় আদিবাসী পরিবারের সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় ছিলেন রাজপাড়া থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন, কাশিয়াডাঙ্গা থানার সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কোর্ট কলেজ মহল্লার আহ্বায়ক বাবু আদিবাসী নেতা বিপুল, মোংলা, সুফল ও জুয়েলসহ আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
আয়োজক মুরাদ পারভেজ পিন্টু বলেন, ভূমিমন্ত্রী হিসেবে মিজানুর রহমান মিনুর দায়িত্ব গ্রহণে সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সেই আনন্দ ভাগাভাগি করতে এবং আদিবাসী জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


