IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪

মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মহাদেবপুরে হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দ মাইল নামক স্থানে।

দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা নারীসহ ৫ জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধী অবস্থায় রাত ১২ টার দিকে মাইক্রোবাসের চালক আব্দুস সামাদের মৃত্যু হয়। আব্দুস সামাদ ধামইরহাট উপজেলার ফতেপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহতরা হলেন, পত্নীতলা উপজেলার পাটি আমলাই হিন্দুপাড়া গ্রামের সাইদুর রহমান ও তার স্ত্রী মাহমুদা বেগম, রফিকুল ইসলামের ছেলে রাব্বি হাসান এবং ধামুরহাট উপজেলার সিঙ্গারুল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে রফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পত্নীতলা উপজেলার পাটি আমলাই হিন্দুপাড়া গ্রামের মাহমুদা বেগম অসুস্থতা বোধ করায় চিকিৎসার জন্য তার স্বামীসহ স্বজনরা একটি মাইক্রোবাস যোগে রাজশাহীতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ – মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দ মাইল নামক স্থানে পৌছলে নওগাঁ থেকে মহাদেবপুর অভিমুখি যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে খড়িবাহী একটি ভুটভুটিকে ওভারটেক করার সময় বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসের চালক আব্দুস সামাদ চাপালেগে আটকে পড়েন।

স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি মাইক্রো বাসের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় চালকসহ ৫ জনকে উদ্ধার করে একটি পিকআপ যোগে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নওগাঁ থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মাইক্রোবাসের চালক আব্দুস সামাদের মৃত্যু হয়। সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, দূর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news