IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির চেক বিতরণ

বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির চেক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : শিক্ষকতার মহান পেশায় দীর্ঘদিনের অবদান শেষে অবসর নেওয়া শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাগমারা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতি। এ উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজনু মহাম্মাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচারী কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম, সাংগঠনিক সম্পাদক ও গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,চানপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা, চান্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী মোল্লাহ, মীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারসহ সমিতির নেতৃবৃন্দ। এ সময় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়কালে অবসর গ্রহণকারী সমিতির সদস্যভুক্ত মোট ২৪ জন শিক্ষক ও কর্মচারীর মাঝে চেক বিতরণ করা হয়। এর মধ্যে প্রধান শিক্ষক ২ জন, সহকারী প্রধান শিক্ষক ১ জন, সহকারী শিক্ষক ১৬ জন, অফিস সহকারী ১ জন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ৪ জন রয়েছেন। তাঁদের মাঝে সর্বমোট ২২ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বক্তারা বলেন, অবসর-পরবর্তী সময়ে শিক্ষকদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমিতির তহবিল থেকে প্রদত্ত এই আর্থিক সহায়তা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য একদিকে যেমন সম্মাননার প্রতীক, অন্যদিকে তেমনি আর্থিক স্বস্তিরও উৎস। তারা আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর—তাদের জীবনের শেষ প্রান্তে সম্মান ও সহায়তা নিশ্চিত করা সমাজের নৈতিক দায়িত্ব।

উল্লেখ্য, শিক্ষক ও কর্মচারীদের নিয়মিত বার্ষিক চাঁদার অর্থে গড়ে ওঠা এ কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সদস্যদের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও সদস্যদের পাশে থেকে কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31