IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> এমপি হিসাবে নয়, গার্ডিয়ান হিসাবে থাকতে চান চাঁদ

এমপি হিসাবে নয়, গার্ডিয়ান হিসাবে থাকতে চান চাঁদ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সব কিছুতেই নিয়মের মধ্যে চলতে হবে উল্লেখ করে রাজশাহী -৬ বাঘা-চারঘাট) আসনে নব নির্বচিত সংসদ সদস্য আবু সাইদ বলেন, সরকারি প্রকল্পের বরাদ্দ নিয়ে কাজ না করে তিনটি বাঁশ ফেলে রাখার মত কোন কাজ যেন না হয় । উপজেলা বিভিন্ন সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলে বলেন, উন্নয়নমূলক সকল কাজ ভালো হতে হবে। বিগত বছরের মত উন্নয়ন প্রকল্পের কাজ নয়-ছয় করে টাকা তুলে নিবেন,এখন থেকে এসব চিন্তা মাথায় থেকে নামিয়ে ফেলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মতে কোন অন্যায় করে কেহই পার পারেন না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন আবু সাইদ চাঁদ।

তিনি আরো বলেন, দেশের দায়িত্বভার গ্রহন করে তারেক রহমান পরিবর্তনের জন্য ৬ মাস সময় নিয়েছেন। এই সময়ের মধ্যে দেশের সরকারি সকল দপ্তরে অনিয়ম দূর্নীতি রোধ করে দেশকে একটা পরিচ্ছন্নতার মধ্যে আনতে চেয়েছেন। সনাতন ধর্মীদের জমি দখল,মন্দির ভাংচুর করতে না পারে,সেজন্য সবার দিকে নজর রাখবেন।

তবে একটি গোষ্টি বা মহল দেশে অস্থিরতা করার চেষ্টা করছে। তারা যেন সফল না হতে পারে সে বিষয়ে সকলকে নজর রাখতে হবে।
এমপি হিসাবে নয়, গার্ডিয়ান হিসাবে থাকতে চান উল্লেখ করে চাঁদ আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় মাদক, ,ইমু বিকাশ প্রতারক,দলিল লেখক সমিতির নামে সাব রেজিস্টোরি অফিসসহ সকল সেক্টরে চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। সে যেই হোক না কেন,তাকে আইনের আওতায় যেতে হবে।

এসব বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়ে চাঁদ বলেন, ইতিমধ্যে কয়েকজন অন্যায়কারিকে আইনের আওতায় নেওয়া হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে প্রত্যেক পরিবারই ফ্যামেলী কার্ড পাবেন। সম্প্রতি সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কার্ড প্রদানে কোন অনিয়ম না হয় এ বিষয়ে ইউএনওসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে নির্দেশ দেন।

স্বাস্থ্য খাতে পরিবর্তন আনার নির্দেশ দিয়ে চাঁদ বলেন, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধার জন্য চারঘাট-বাঘা উপজেলায় খাল খনন কাজ শুরু হবে। এসব কাজে উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেছেন চাঁদ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। উপজেলা সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা , বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা ।

উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা এজাজুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতারসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও উপজেলা-পৌর বিএনপির স্থানীয় নেতা ফকরুল হাসান বাবলু, আশরাফ আলী মলিন, জাকিরুল ইসলাম বিকুল,কামাল হোসেন ,তফিকুল ইসলাম তফি, মকলেছুর রহমান মুকুল, সালেহ আহমেদ সালাম, শফিকুল ইসলাম ,আব্দুল লতিফ,জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার প্রমুখ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31