IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> স্বাস্থ্য সেবায় উপজেলা হাসপাতালযেন আস্থার জায়গা হয়ে উঠে

স্বাস্থ্য সেবায় উপজেলা হাসপাতালযেন আস্থার জায়গা হয়ে উঠে

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : দীর্ঘদিন ধরে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লে´টি চিকিৎসকসহ নানা ধরনের সমস্যায় জর্জড়িত। কখণও চিকিৎসক সংকট কাটলেও পরিছন্ন কর্মী ছাড়াই চলছে হাসপাতালটি।

এমন অবস্থায় হাসপাতালটি আজ নিজেই অসুস্থ্য হয়ে পড়েছে। হাসপাতাল পরির্দশনে এসে এমন খবর জানতে পেয়ে দ্রুত সমাধানের জন্য সব ধরনের চেষ্টা নেয়া হবে বলে ঘোষনা দিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বৃক্ষ রোপন শেষে তিনি এ কথা বলেন।

চাঁদ বলেন, পরিছন্ন কর্মী ছাড়া হাসপাতালে যে সব সমস্যা আছে তা আপনারা দ্রুত চিহিৃত করে আমাকে জানান। আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা করতে চাই। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। চারঘাটবাসীর কাছে স্বাস্থ্য সেবায় উপজেলা হাসপাতাল যেন আস্থার জায়গা হয়ে উঠে সে ব্যবস্থা করা হবে। অন্য দিকে হাসপাতালে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবে না। সঠিক সময়ে চিকিৎসকদের উপস্থিত থেকে রোগীদের সেবা দেয়ার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন আবুরসাইদ চাঁদ এমপি। এরপর তিনি হাসপাতালে বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপন কর্মসুচী উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান ডা: তৌফিক রেজা,উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন,পৌর বিএনপির সভাপতি মোমিনুল হক,সাধারন সম্পাদক নজমুল হক, যুগ্ম সম্পাদক আব্দুস সালেকআদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট প্রমুখ।

এরপর সংসদ সদস্য আবু সাইদ চাঁদ অসুস্থ্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসু কে দেখতে তার বাসায় যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31