ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাহককে তেল না দিয়ে মজুদ করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স বার্দাস এন্ড সিস্টার্স ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করে তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পরে ওই ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেলের মজুদ পাওয়া যায়। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনও লঙ্ঘন হওয়ায় আদালত প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


