IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> অসুস্থ স্বামীকে পা ধরে হাটাচ্ছিলেন স্ত্রী অপলক দৃষ্টিতে দেখছিলেন লোকজন

অসুস্থ স্বামীকে পা ধরে হাটাচ্ছিলেন স্ত্রী অপলক দৃষ্টিতে দেখছিলেন লোকজন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও অফিসের সামনে অসুস্থ স্বামীকে পা ধরে হাঁটাচ্ছিলেন এক স্ত্রী। নিমিশেই দৃষ্টি কারে আশেপাশে লোকজনের অদম্য এই দম্পতির চলাচলের দৃশ্য। মুহুর্তেই উপস্থিত লোকজনের মধ্যে আবেগ অনুভূতি ও জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। স্বামী-স্ত্রীর এমন ভালোবাসার নির্মম পরিনতি কেউ আর যেন কখনো দেখেনি। সবাই যেন মর্মাহত হয়ে পড়ে এই দৃশ্য দেখে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এ প্রতিবেদককে বলেন, সাংবাদিক সাহেব তাদের উপর লক্ষ্য রাখুন এমন দৃশ্য জীবনে কখনো চোখে পড়েনি আমাদের।

রোববার সকাল ১১টায় ইউএনও অফিসের সামনে ২৫ বছরের এক যুবক দুই হাতে ক্রাশ দিয়ে আছেন। সেই সময় মাজা হেলে তার স্ত্রী তখন স্বামীর এক পা ধরে আছে। ক্রাশ আর অসুস্থ পা নিয়ে স্ত্রীর হাতের উপর ভর করে চলাচল করছিল সে। মাঝে মধ্যে বসে বিশ্রাম নিয়ে আবার চলতে থাকে। নাম পরিচয় জানতে চাইলে সে জানায় তার নাম এনামুল। বাড়ি জাবারীপুর সামপুর গ্রামে। সে ইউএনও অফিসে হুইল চেয়ারের জন্য আবেদন করতে এসেছিলো।

এনামুল জানান, সে একজন ট্রাক শ্রমিক। দুমাস আগে রাত ১১টার দিকে ট্রাকে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথের মধ্যে একা পেয়ে ৫জন লোক তাকে মারপিট করে নদীতে ফেলে দেয়। এতেকরে তার পা ভেঙ্গে যায়। আমি গরীব মানুষ অন্যের সাহায্য নিয়ে অনাহারে অর্ধাহারে আমাদের সংসার চলছে এখন। একটা হুইল চেয়ার হলে চলাচল করতে পারতাম। ইউএনও স্যারের কাছে আবেদন দিতে এসে ছিলাম। আবেদন জমা নিয়েছে।

স্ত্রী বিথি জানায়, এক পা মাটিতে ফেলতে পারে না। তাই আমি পা ধরে রাখলে আমার হাতের উপর ভর করে কোন রকমে চলাচল করে, তাই আমার স্বামীর অসুস্থ পায়ের নিচে আমার হাতটি দেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news