IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিতবাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলোজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলামান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগ

পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশনে’ এক ম্যানেজারকে অতর্কিত ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গত ১২ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফিলিং স্টেশনের সামনেই এই হামলার ঘটনা ঘটে।

আহত ম্যানেজারের নাম শ্রী পনব কুমার (৪৫)। তিনি চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চোকগচোর গ্রামের কার্তিক চন্দ্র ঘোষের ছেলে। অভিযুক্ত হামলাকারী বেলপুকুরিয়া ইউনিয়নের ক্ষুদ্র জামিরা গ্রামের আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ সাইদুর রহমান (৩৫)।

ভুক্তভোগী পনব কুমার জানান, গত ১০ এপ্রিল অভিযুক্ত সাইদুর রহমান ফিলিং স্টেশনে এসে প্রায় ২০০ লিটার তেল দাবি করেন। সে সময় দায়িত্বরত অন্য এক ম্যানেজার রুবেল এত পরিমাণ তেল দিতে অস্বীকৃতি জানালে সাইদুর মালিকের দোহাই দিয়ে অনুনয়-বিনয় করে প্রায় ১৫০ লিটার তেল নিয়ে যান। এরপর ১২ এপ্রিল রাত ১টার দিকে পনব কুমার ফিলিং স্টেশনের সামনে অবস্থানকালে সাইদুর আকস্মিক তার ওপর অতর্কিত হামলা চালান এবং ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ শাহজাহান বলেন, “সাইদুর রহমান কয়েকদিন আগে রাস্তার কাজের কথা বলে আমার কাছে ২০০ লিটার তেল চেয়েছিলেন। আমি তাতে সাড়া না দিলেও তিনি কৌশলে ম্যানেজারদের আমার কথা বলে ১৫০ লিটার তেল নিয়ে যান। পরবর্তীতে গত রাতে তিনি আমার আরেক ম্যানেজারের ওপর হামলা চালান। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীর দ্রুত গ্রেপ্তার দাবি করছি।

বেলপুকুরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. সামসুল আলম জানান, বিসমিল্লাহ্ ফিলিং স্টেশন ম্যানেজারের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031