IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর…

নিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়। দৌড়াতে গিয়ে পড়ে যান জমির কাদাতে। সারা গায়ে কাদা মেখে পালাতে গেলে পুলিশ সদস্যরা তাঁকে ঘিরে ধরেন। এবার পুলিশের হাত থেকে বাঁচতে ওই মাদক ব্যবসায়ী নিজের পরনের লুঙ্গি খুলে ফেলেন। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ সদস্যরাই তাঁকে লুঙ্গি পরান। তারপর গ্রেপ্তার করেন। এসময় তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া বাজারে এমন ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম পারভেজ রহমান(২৯)। বাবার নাম আব্দুল কাদের। বাড়ি মান্দা উপজেলার আইড়পাড়া এলাকায়। পারভেজ ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) চাঁদ আলী।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়নে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তারের অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ওই কারবারির তথ্যটি পায় পুলিশ। গ্রেপ্তারের উদ্দেশ্যে বরিয়া বাজার এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দেয় কারবারি। পরে তাকে আটক করে পুলিশ। দেহ তল্লাশি করে তাঁর কোমর হতে ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news