IMG-LOGO

শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তারকুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নি*হ*ত ২পুঠিয়ায় মাদকের টাকা না দেওয়ায় দোকানদাকে হ*ত্যাফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতার

নাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের বড়াইগ্রামে নির্মানাধীন পাওয়ার গ্রিডে চার পাহারাদারকে বেঁধে রেখে প্রায় দুই কোটি টাকার মালামাল লুটের ঘটনায় পুলিশ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুরের গভীর জঙ্গল ও গজারী বনে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার লুণ্ঠিত মালামালসহ ১৩ ডাকাতকে গ্রেফতার করেছে।

শুক্রবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ডাকাত সর্দার রুহুল আমিন ও অপর দলের ডাকাত সর্দার সৈকত জেলে থাকা অবস্থায় অরক্ষিত বড়াইগ্রামের বনপাড়ায় নির্মানাধীন অরক্ষিত পাওয়ার গ্রিডে ডাকাতির পরিকল্পনা করে।

জেল থেকে ছাড়া পেয়েই গত ২৫ মার্চ গভীর রাতে দুটি সংঘবদ্ধ ডাকাত দল যৌথভাবে নির্মানাধীন ওই গ্রিডে কর্মরত চারজন অপেশাদার পাহারাদারকে বেঁধে রেখে এক কোটি ৯৩লাখ টাকার মালামাল ট্রাকে করে নিয়ে চলে যায়। পরের দিন প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক অনিক কুমার বিশ্বাস বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ডাকাতির অভিযোগে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।

জেলা গোয়েন্দা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশসহ সংশ্ল্টি সকলের সহযোগীতায় গত ৪৮ঘন্টা নাটোর ছাড়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ঘটনার সাথে জড়িত পাবনার ফরিদপুর নেছারাবাদ শিবপুরের রহমত মোল্লার ছেলে ২০টি মামলার আসামী মোঃ রোকন মোল্লা (৩২), ১২ মামলার আসামী একই জেলার চাটমোহরের ওয়ারেজ আলীর ছেলে মোঃ শিহাব উদ্দিন (২৬), ১০ মামলার সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার বান্নাত আলীর ছেলে মোঃ রুহুল আমিন (৩৮) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার মৃত সামাদ আলীর ছেলে মোঃ আব্দুস সালাম (৩৫), ৮ মামলার আসামী একই জেলার নন্দীগ্রামের মোজাহার আলীর ছেলে মোঃ তসলিম প্রামাণিক (৪৮), একাধিক মামলার আসামী পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়ার শাহজাহান মোল্লার ছেলে মোঃ হযরত আলী ওরফে মন্টু মোল্লা (৪৬), বগুড়া শিবগঞ্জের মোজাম্মেল হকের ছেলে মোঃ বাছেদ মন্ডল (৩৭), জামালপুর জেলার ইসলামপুর ডিগ্রির চরের সাহেব আলীর ছেলে মোঃ সৈকত (২৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরের দুলাল মোড়লের ছেলে মোঃ উজ্জ্বল মোড়ল (৫০), একই এলাকার মাওনা উত্তরপাড়ার রুস্তম আলীর ছেলে মোঃ হারুন অর রশীদ (৪০) কে গ্রেফতার করে। এর আগে পুলিশ মোঃ জাহাঙ্গীর আলম (৩৯), মোঃ নায়েব আলী (৪৫) ও মোঃ সাইফুল ইসলাম (৪২) নামে আরো তিনজনকে গ্রেফতার করে।

এসময় তাদের নিকট হতে ডাকাতি হওয়া পাওয়ার গ্রিডের প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ৩৫০টি ব্যাটারী সেল, ১০টি মোবাইলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এর আগেই সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকা থেকে ডাকাতিতে ব্যবহৃত ঢাকা মেট্রো-ড- ১২-৬৯৬৬) ট্রাকটি জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে ইফতে খায়ের আলম, সুমন কুমার, শোভন চন্দ্র হোড় (বড়াইগ্রাম সার্কেল), জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম ও বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম উপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ১৩জনকে শুক্রবার বিকেলে বড়াইগ্রাম আমলী আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই শামীম হোসেন নিশ্চিত করেছেন ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031