IMG-LOGO

বৃহস্পতিবার, ২৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণকোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিতভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা‘দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না’শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ‘আদানির বন্ধ ইউনিট থেকে ২৬ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে’‘নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা’পদে পদে হজযাত্রীদের ভোগান্তিপোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন‘হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়’সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ইসিরচট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড‘কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার’হরমুজ অতিক্রমের চেষ্টা, দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসিবাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাস্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জের এক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা

ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের সকল ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি রোধে নতুন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সহজ ও দ্রুত সময়ে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় নগরীর বড়কুঠি বোয়ালিয়া ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উদ্বোধনকালে তিনি বলেন, “ভূমি সেবা নিতে গিয়ে এখনো অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই হয়রানি বন্ধ করে মানুষ যেন দ্রুত ও সহজে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, নতুন এই সেবার মাধ্যমে সেবাগ্রহীতারা যেকোনো ভূমি অফিসে সহজেই তাদের অভিযোগ দাখিল করতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে হয়রানিমুক্ত পরিবেশে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক সাধারণ মানুষের মধ্যে এ সেবার বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জানান। তিনি বলেন, “মানুষ যদি এই সেবা সম্পর্কে জানে, তবে তারা সহজেই ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পাবে এবং সেবা গ্রহণে আর কোনো বাধার সম্মুখীন হবে না।”
জানা গেছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের বিশেষ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে বিভাগের প্রতিটি ভূমি অফিসে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকার, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া আরিফ হোসেন এবং কানুনগো নিশিথ কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031