IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অপপ্রচারএসএসসি সমমান পরীক্ষায় নওগাঁয় আজ অনুপস্থিত ৫৮২ জন এবং বহিষ্কার ১বদলগাছীতে শ্মশানঘাটে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশদাউদকান্দি কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশরাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনিপ্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ একনেক সভায় প্রধানমন্ত্রীবাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিতনিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারসন্তানকে নিয়ে সালমার ফেসবুকে আবেগঘন বার্তাজাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্যসরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবাগমারায় মানবপাচার ও অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, লিবিয়া থেকে ২ ভিকটিম উদ্ধার‘বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে আমার সংশ্লিষ্টতা নেই’ইপিআই টিকা বিতরণে চরম সংকট
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অপপ্রচার

মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অপপ্রচার

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অভিযোগ তুলে অপপ্রচারে লিপ্ত হয়েছে স্থানীয় একটি কুচক্রী মহল।

আজ রবিবার দুপুরে সাংবাদিক পরিচয়ে কয়েকজন সোশাল মিডিয়ায় এ অপপ্রচার চালায়। রবিবার বিকেলে মোল্লাকুড়ি এনসিডিপি মার্কেটে গিয়ে দেখা যায় উপ সহকারি কৃষি কর্মকর্তা অখিল চন্দ্র এবং মোছা. সানজিদা বানুর উপস্থিতিতে স্থানীয় ৩০ জন কৃষক তাদের কৃষি প্রণোদনার সার-বীজ বন্টন করে নিচ্ছেন।

কৃষকরা জানান, গত বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসে উপস্থিত হয়ে এলাকার ৩০ জন কৃষক তাদের নিজ নিজ স্বাক্ষর করে প্রণোদনার সার-বীজ সংগ্রহ করেন। সেদিন সময় অভাবে তারা সেগুলো বন্টন না করে রবিবার বিকেলে বন্টন করে নেয়ার জন্য মোল্লাকুড়ি বাজারে এনসিডিপি মার্কেটে সংরক্ষণ করে রাখে। উপস্থিত কৃষকরা জানান, যেহেতু কৃষি অফিস থেকে ভাগ করে না দিয়ে একসঙ্গে ৫জন কৃষকের সার ও ২জন কৃষকের ধানবীজ দেয়া হয়। তারা সেগুলো নিয়ে এসে সুবিধামত সময়ে ভাগ-বন্টন করে নেন।

বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে সাংবাদিক পরিচয়ে স্থানীয় একটি কুচক্রী মহল সেগুলো বিক্রির চেষ্টার অভিযোগ তুলে অপপ্রচার চালায়। এ সময় প্রবীণ কৃষক মো. হায়দার আলী, মো. সেকেন্দার আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েন উদ্দিন, কৃষক মনোয়ারা প্রমূখ এ অপপ্রচারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, যেহেতু অফিস থেকেই দলগতভাবে প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয়ে থাকে। সে কারণে কৃষকরা তাদের সুবিধামত সময়ে সেগুলো বন্টন করে নিতেই পারে। এতে তিনি কোন অনিয়ম দেখছেন না।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ