IMG-LOGO

রবিবার, ৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগর ছাত্রদলের নতুনকমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রীআদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত‘গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে’ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ডোনাল্ড ট্রাম্পচার দিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আলোচনায় ৪৯৮ প্রস্তাববাগমারায় পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ জন নিহতচাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতসংরক্ষিত নারী আসনের ৫০ এমপিদের শপথ রোববারসকল ধর্মের মূল কথাই হলো মানবসেবা ও স্রষ্টার সন্তুষ্টি অর্জন-এমপি চাদরাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধনতানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকেরমোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগইয়েমেন উপকূলে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই
Home >> টপ নিউজ >> শিক্ষা >> আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আদ-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজ এবং ব্যারিস্টার রফিক-উল হক মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল কলেজ ক্যাম্পাস। মানব সেবার মহান ব্রত নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল নতুন স্বপ্ন আর নব উদ্যমে এগিয়ে চলার প্রত্যয়।

সকাল সাড়ে ৯ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে জুম প্লাটফর্মে দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

পরে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (শৃংখলা) অধ্যাপক ডা. মোস্তাহিদ মো. হাসান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান। এসময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলামসহ আদ্-দ্বীন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা

অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সি বলেন, মেডিকেলে পড়ালেখা হলো নিয়মিত লেগে থাকার গল্প। তুমি যদি প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন পড় তবে তুমি সফল হবে। মেডিকেলের পড়াটাকে এনজয় করতে হবে। মেডিকেল কলেজ হলো মানুষ তৈরির কারখানা। এই কারখানা থেকে ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।

অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান বলেন, নবীন বরণ অনুষ্ঠান তোমাদের জন্য একটি স্মরণীয় দিন। এমবিবিএস পড়ার মাধ্যমে তোমরা তোমাদের বডির ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ। ডাক্তারি একটি মহৎ পেশা। এর মাধ্যমে মানব সেবার সুযোগ পাওয়া যায়। তাই ভালো ডাক্তার হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে।

উল্লেখ্য, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ১০০ জন ছাত্রী ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭৩ জন দেশি ও ২৭ জন বিদেশি শিক্ষার্থী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930