IMG-LOGO

রবিবার, ৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভাগুচ্ছগ্রামের পাশের খালে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যুনিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতমান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানামহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়লো ফসলক্ষতিপূরণ ও ভাটা বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধনআইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণবাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভারাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ“প্রতিবন্ধী জনগোষ্ঠীর ‘মুষ্টিবদ্ধ হাতকে’ দেশের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে : এমপি মিলনসম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার‘জুলাই সনদের সব কিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫রাজশাহী মহানগর ছাত্রদলের নতুনকমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গুচ্ছগ্রামের পাশের খালে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যু

গুচ্ছগ্রামের পাশের খালে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় গুচ্ছগ্রামের পাশের একটি খালে পড়ে মিনতি পাহান (৪৫) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যু হয়েছে।

নিহত মিনতি পাহান উপজেলার নালুকাবাড়ি গুচ্ছগ্রামের বাসিন্দা ও ভুলু পাহানের স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথরাপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের পাশের খালে হাঁস তুলতে যান মিনতি পাহান। এ সময় খালের মাঝখানে ডুবে থাকা একটি বস্তা দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান এবং ডুবে নিখোঁজ হন।

তার ছেলে দুর্জয় (১১) মাকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। তারা খালে নেমে এবং বেড়জাল ব্যবহার করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

পরে বিষয়টি বদলগাছী থানায় জানানো হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রবিবার (৩ মে) সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল সাড়ে ৯টার দিকে মিনতি পাহানের মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930