IMG-LOGO

রবিবার, ৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কারাগারের মুল ফটক পেরিয়ে বাবার চোখে সন্তানের শেষ দেখাভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী জাহ্নবী কাপুররাজশাহী নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফলগোমস্তাপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণতানোরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতারতানোরে সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমানসিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধনসিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভাগুচ্ছগ্রামের পাশের খালে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যুনিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতমান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানামহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়লো ফসলক্ষতিপূরণ ও ভাটা বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধনআইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণবাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভা
Home >> টপ নিউজ >> বিনোদন >> ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর

ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর

ধূমকেতু নিউজ ডেস্ক : গ্ল্যামার জগতের ঝকঝকে পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে অনেক অন্ধকার গল্প। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সম্প্রতি নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।

জীবনের এক ভয়াবহ ট্রমার পর নিজেকে সামলাতে না পেরে কীভাবে মদ্যপানের নেশায় ডুবেছিলেন তিনি, সেই সত্যই এখন চর্চার কেন্দ্রে। সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের মানসিক যন্ত্রণার কথা অকপটে স্বীকার করেন অভিনেত্রী।

জাহ্নবী জানান, সেই সময়টা তার জন্য একেবারেই স্বাভাবিক ছিল না। কোনও এক গোপন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই নেশার আশ্রয় নেন।

জাহ্নবীর কথায়, আমি বলব না যে আমার আসক্তি তৈরি হয়েছিল বা আমি মদের অপব্যবহার করছিলাম, কিন্তু আমি ঘন ঘন মদ্যপান করতে শুরু করেছিলাম। মনের ভেতর একটা জেদ চেপে বসেছিল যে- আমায় নেশা করতেই হবে।

তবে এই অভ্যাস খুব বেশিদিন স্থায়ী হয়নি। তিনি ভুল পথে হেঁটে শিখলেন। বুঝতে পারলেন সঠিক পথে নেই। অভিনেত্রী লক্ষ্য করেন, মদ্যপানের ফলে তার শরীর খারাপ হতে শুরু করেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে ‘হ্যাংওভার’ হতো, তাতে বেশ সমস্যা হত অভিনেত্রীর। ধীরে ধীরে নিজেই নিজেকে নেশা মুক্ত করেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনের এই চড়াই-উতরাই পেরিয়ে জাহ্নবী এখন ক্যারিয়ারে মনোযোগী। গত বছর বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এবার তিনি পা রাখতে চলেছেন দক্ষিণী ছবিতে।

মেগাস্টার রাম চরণের বিপরীতে ‘পেড্ডি’ ছবিতে দেখা যাবে তাকে। বারবার মুক্তির তারিখ বদলানোর পর শেষ পর্যন্ত ২০২৬ সালের ৬ জুন বড় পর্দায় আসছে এই ছবি। ট্রমা বা অবসাদ কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর এই গল্প শুনে খুশি অভিনেত্রীর ভক্তরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930