IMG-LOGO

সোমবার, ৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামিলনাড়ুতে এগিয়ে রয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল‘তুমি আমার জীবনে সেরা জিনিস, শান্তিতে থেকো লাকি’স্নাতক পাসে নিয়োগ দেবে ডিজিকনবাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিতহরমুজ প্রণালিতে নতুন অভিযান শুরুর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেরনিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১৪পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপিযুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ আজ দেশে পৌঁছালআজ দেশের ৭ জেলায় ঝড়ের আভাসকারাগারের মুল ফটক পেরিয়ে বাবার চোখে সন্তানের শেষ দেখাভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী জাহ্নবী কাপুররাজশাহী নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফলগোমস্তাপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণতানোরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতারতানোরে সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমান
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘তুমি আমার জীবনে সেরা জিনিস, শান্তিতে থেকো লাকি’

‘তুমি আমার জীবনে সেরা জিনিস, শান্তিতে থেকো লাকি’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের ফল ঘোষণার টানটান উত্তেজনার মধ্যেই শোক সংবাদ দিলেন টালিউড অভিনেতা ও সংসদ সদস্য দীপক অধিকারী দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সঙ্গী আদরের পোষ্য (কুকুর) ‘লাকি’কে হারিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ মে) সকালে যখন দেশজুড়ে ভোটের ফল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, ঠিক সেই সময় সামাজিক মাধ্যমে প্রিয় বন্ধুকে হারানোর কথা জানিয়ে একটি পোস্ট দিলেন তিনি। অভিনেতার ব্যক্তিগত জীবনে এমন ছন্দপতনে শোক প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা।

অভিনয় আর রাজনীতির পাশাপাশি একজন পশুপ্রেমী হিসেবেও পরিচিত দেব। বন্ধু লাকি ছাড়াও তার বাড়িতে ‘হ্যাপি’ নামের আরও একটি পোষ্য রয়েছে। প্রিয় সঙ্গীকে হারানোর এই শোক কাটিয়ে উঠতে আপাতত সময় নিচ্ছেন এ অভিনেতা-সংসদ সদস্য।

পোষ্যের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে দেব এক আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন— তুমি আমার জীবনে ঘটা সেরা জিনিস। শান্তিতে থেকো লাকি। তাড়াতাড়ি ফিরে এসো।

জানা গেছে, পোষ্য লাকি শুধু তার আবেগের ছিল না; বরং পরিবারের একজন সদস্যের মতোই ছিল। শুটিংয়ের ব্যস্ততা কিংবা রাজনীতির চাপের মাঝে বাড়িতে ফিরলেই লাকি তাকে সঙ্গ দিত। সামাজিক মাধ্যমেও প্রায়ই লাকির বিভিন্ন ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতেন দেব।

দেবের এই দুঃসংবাদে তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ—এমনকি বিনোদন জগতের তারকারাও সমবেদনা জানিয়েছেন। অনেকেই মন্তব্য করে বলেছেন, প্রিয় পোষ্যকে হারানোর বেদনা অন্য সব সাফল্যের চেয়েও অনেক কষ্টের।

উল্লেখ্য, দেব এবার নির্বাচনী মাঠে পশ্চিমবঙ্গের ঘাটাল আসন থেকে হ্যাটট্রিক জয়ের অপেক্ষায় আছেন। এর মাঝেই দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর শোকের কাছে রাজনৈতিক জয়-পরাজয়ের সমীকরণ যেন ম্লান হয়ে পড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news