IMG-LOGO

মঙ্গলবার, ৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নায়ক থেকে রাজনীতিতে বিজয়ের নতুন অধ্যায়নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই’চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন’ করার হুমকি ডনাল্ড ট্রাম্পেরহরমুজ খুলতে ১৫ হাজার মার্কিন সেনা ও ১০০ বিমানআগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেনপরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসকরাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১: বিক্ষুব্ধ জনতার ২টি ট্রাকে অগ্নিসংযোগ, সাংবাদিকের ওপর হামলাবিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: দুর্গাপুরে তিন দালালের বিরুদ্ধে অভিযোগ, নিঃস্ব পরিবারবাগমারায় রাতের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান প্রশাসনেরআসামে হ্যাটট্রিক জয়ী বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্তর‘সংরক্ষিত আসনের এমপিরা সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন’বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিন অকেজো‘মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে’
Home >> টপ নিউজ >> জাতীয় >> নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানান ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, সোমবার রাতে ইসির সচিব (রুটিন দায়িত্বে) কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত গেজেটটি প্রকাশ করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুসরাত তাবাসসুমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

যদিও মনোনয়নপত্র বাতিল নিয়ে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চআদালতে জামায়াত জোটের আরেক প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের রিটের শুনানি হতে পারে আজ মঙ্গলবার। এতে ভিন্ন কোনো নির্দেশনা এলে ইসি কী করবে- জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই। এর আগে নুসরাত তাবাসসুমের রিটের পরিপ্রেক্ষিতে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে বলা হয়েছিল। আমরা তা বাছাই করার পর তিনি বৈধ হয়েছেন। আইন অনুযায়ী, বাছাইয়ে বৈধতার পর এমন ক্ষেত্রে একদিন অপেক্ষা করা যায়। আমরা দু’দিন অপেক্ষা করেছি, কোনো আদেশ নেই। কাজেই যদি মঙ্গলবারের শুনানিতে অন্য কোনো নির্দেশনা আসে, সে অনুযায়ী কাজ করব।’

এর আগে সরকারি চাকরি থেকে থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়া সংক্রান্ত জটিলতায় গত ২৩ এপ্রিল মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে আপিল করলে ২৮ এপ্রিল শুনানিতেও তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। গত বৃহস্পতিবার হাইকোর্টে রিট করেন মনিরা।

অন্যদিকে, মনিরার প্রার্থিতা বাতিল হতে পারে, এমন আলোচনার মধ্যেই ২১ এপ্রিল মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারিত সময় বিকেল ৪টার ১৯ মিনিট দেরিতে নুসরাত মনোনয়নপত্র দাখিল করেন। তবে নির্ধারিত সময়ের পর দাখিল করায় তা গ্রহণ করা থেকে বিরত থাকেন রিটার্নিং কর্মকর্তা। নুসরাত হাইকোর্টে রিট করলে আদালত তার মনোনয়ন গ্রহণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। সে অনুযায়ী, গত শনিবার রিটার্নিং কর্মকর্তা বাছাই করে নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা এবং রোববার বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা।

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন সংখ্যার অনুপাতে নির্বাচন কমিশন বিএনপি জোটকে ৩৬টি, স্বতন্ত্র জোট একটি এবং জামায়াত জোটকে ১৩টি আসন বণ্টন করে দেয়। নুসরাত-মনিরার আসনটি ছাড়া বাকি ৪৯টিতে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ইসির গেজেট প্রকাশের পর গত রোববার রাতে শপথ নিয়েছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930