IMG-LOGO

শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ১২ বছরের শিশু ৩ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতকবাগমারায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধারবাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজতানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলপবায় বৈরাগীর খাল পুনঃখননে ফিরবে কৃষির প্রাণ, উপকৃত হবে ২০ হাজার পরিবার: এমপি মিলন‘পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণের প্রভাব বাংলাদেশেও ফেলতে পারে’মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভাবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিবতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভারাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনপুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ীপরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” অনুষ্ঠিত

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত “ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এসময় তিনি বলেন, “সবুজায়নের নগরী রাজশাহীকে আরও সমৃদ্ধ করা হবে। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি পরিচ্ছন্ন ও সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়। দক্ষ উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমানের নেতৃত্বে এখানে অভিজ্ঞ শিক্ষকম-লী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করছেন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে মেধার স্বাক্ষর রেখে চলছে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। তিনি বলেন, “রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মমুখী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতা অর্জনের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, সম্মানিত অতিথিদের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় তাঁদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আনসার উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম মকসুদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ মাহমুদুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফারহাত তাসনীম।

সমাপনী বক্তব্য রাখেন এনবিআইইউ’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা আখতার। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার, কুইজ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী প্রদান করেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930