ধূমকেতু প্রতিবেদক, পোরশা : বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি মহোদয় আজ শুক্রবার (০৮ মে) সকালে নওগাঁ সফরের উদ্দেশ্যে রাজশাহীতে আগমন করেন।
এ উপলক্ষে সকাল ৮টায় শাহ মখদুম বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় মন্ত্রীর সাথে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলাপ করেন রাসিক প্রশাসক।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



