IMG-LOGO

শনিবার, ৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তারমোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা)মহাদেবপুরে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলকমামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনবাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার, ১৪টি মিটার উদ্ধারমালয়েশিয়ায় ‘মানবপাচারকারী’ দুই বাংলাদেশি ও ৯ ভুক্তভোগী আটকএনসিপিতে বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর যোগদান১৮০ কিলোমিটার পঞ্চগড় সীমান্ত জুড়ে বিজিবির সতর্কতা জারিসুবাহর স্বামী হাসানের প্রথম সংসারের খবর ফাঁসপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারীবাঘায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধারজেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননাবাঘায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাসুদ নামে একজজন গ্রেপ্তারঢাকায় কদমতলীতে ফোমের কারখানায় আগুনতানোরে ২৯ পিচ ইয়াবাসহ ২জন পুলিশের হাতে গ্রেপ্তারবাঘায় অর্ধকোটি টাকার লেনদেন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য, অতঃপর…
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা)

মোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা)

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মোহনপুর উপজেলার বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

গতকাল শুক্রবার সকাল ১১ টা থেকে মোহনপুর উপজেলার প্রকল্পের পরিদর্শন করেন। এ সময় তিনি আমরাইল পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন ও খানপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়নের উদ্ধোধন করেন। এছাড়াও বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বলেন, “বিগত সময়ে উন্নয়নের নামে অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। জনগণের টাকায় নেওয়া প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাই জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হোক এবং উন্নয়নের সুফল সরাসরি মানুষের ঘরে পৌঁছাক।”

তিনি আরো বলেন, ইতি মধ্যে মোহনপুর বাসির জন্য নানা প্রকল্প হতে নেওয়া হয়েছে। যা দ্রুত বাস্তবায়ন করা হবে। মোহনপুর উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, আপানাদের বিপদে আমি যেনো পাশে থেকে আপানাদের সেবা করে যেতে পারি সেই সুযোগ আপনাদের করে দিতে হবে।

তিনি শেষে বলেন, জেলা পরিষদ জানগণের সেবা করার জন্য কাজ করে থাকে। তাই আপানারা যে কোন সেবা থেকে বঞ্চিত না হন। সেজন্য আপনাদের জেলা পরিষদ সব সময় খোলা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন মল্লিক, প্রধান সহকারী এস. এম. আল. মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলেফ আলী।###

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930