IMG-LOGO

সোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সরকারি নির্দেশনা না মেনে দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে নেয়া হলো পরীক্ষা ফি!ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিতনিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি আটকফুলবাড়ী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, বাড়ানো হয়েছে টহল ও নজরদারিহাম উপসর্গে নিয়ে ৬ শিশুর মৃত্যুনন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনরাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিতহাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটিকর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেরচাঁপাইনবাবগঞ্জ ভুয়া ওয়ারিসান ব্যবহার করে অন্যের জমি নামজারি একজনের কারাদন্ডজয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি‘গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না’তিন সেরা পেসার ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়াসেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে পৌরসভার রুপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, ধামইরহাট পৌরসভা ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে এবং সুইজারল্যান্ড সরকার, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামূল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজার ও সাবেক অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, নওগাঁ ডিডিএলজি টি.এম.এ. মমিন, সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার সরকার, ওসি মিন্টু রহমান, ওয়াটারএইড বাংলাদেশ টিম লিডার সাইফ মনজুর-আল-ইসলাম, পলিসি এন্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপাট সাইদ মাহাদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর প্রতিনিধি, সাংবাদিক ও ইএসডিও’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পৌরসভার রূপকল্প প্রণয়ন বিষয়ে আলোচনা পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজার ও অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম।

কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, “গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় যে কাজগুলো করা হচ্ছে তা অত্যান্ত চমৎকার, এ বিষয়ে আমি আবগত আছি। একটি পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা ল্যান্ড ফিল্ড এর কথা আমি ইতোমধ্যেই আমি জাতীয় সংসদে এবং স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে তুলে ধরেছি। আমি আশাবাদী এটা খুব দ্রুত হবে। আমি পৌরসভার সকল স্তরের কর্মকর্তাকে তাদের দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আহবান জানাচ্ছি।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930