IMG-LOGO

সোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানারাণীনগরে দোকানের প্রায় সাত লাখটাকার মালামাল চুরিঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে আদালতের দ্বারস্থ অভিনেত্রী জয়া‘দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার’সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদের মাতার জানাযা নামাজ অনুষ্ঠিতহামলা ও মামলায় জর্জরিত পরিবার, প্রতিনিয়তই হুমকিতে আতংকে বাড়ী ছাড়া অভিযোগপ্রচণ্ড দাবদাহে তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিরাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে এমপি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধনসরকারি নির্দেশনা না মেনে দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে নেয়া হলো পরীক্ষা ফি!ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিতনিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি আটকফুলবাড়ী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, বাড়ানো হয়েছে টহল ও নজরদারিহাম উপসর্গে নিয়ে ৬ শিশুর মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে দোকানের প্রায় সাত লাখটাকার মালামাল চুরি

রাণীনগরে দোকানের প্রায় সাত লাখটাকার মালামাল চুরি

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে দোকানের জানালার গ্রীল কেটে নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ওঠেছে।

রোববার দিনগত রাতে উপজেলার আবাদপুকুর বাজারের আমিরপুর মার্কেটে আতিকুর রহমান সুমনের মেসার্স তাওহিদ এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার দুপুরে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। সুমন উপজেলার মাঝগ্রামের তবিবর রহমানের ছেলে।

দোকান মালিক আতিকুর রহমান সুমন জানান,রোববার সারা দিন ক্রয়-বিক্রয় শেষে রাতে দোকানে তালা দিয়ে চলে যান| এপর সোমবার সকালে দোকানে এসে দোকান খুলে দেখতে পান দোকানের ক্যাশ ড্রয়ারগুলো এলোমেলো হয়ে আছে| পরে দোকান ঘরের ভিতরে পিছনে গিয়ে দেখেন জানালার গ্রীল কেটে চোরেরা দোকানে প্রবেশ করে ড্রয়ার থেকে নগদ এক লাখ ৬০হাজার টাকা,৯টি টেলিভিশন,৪টি ব্লেন্ডার,৭টি আইরণ,১০টি চার্জার ফ্যান,৬টি সিলিং ফ্যান,১৩টি রাইস কুকার,৮টি গ্যাস স্টোভ ও ৭টি প্রেসার কুকার নিয়ে গেছে।

এতে নগদ টাকাসহ মোট ৬লাখ ৭২হাজার ৬৪০টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা| এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন দোকান মালিক আতিকুর রহমান সুমন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,চুরির সংবাদ পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম| বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930