IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আখাউড়ায় মেয়র প্রার্থীকে জুতাপেটা করার অভিযোগ

আখাউড়ায় মেয়র প্রার্থীকে জুতাপেটা করার অভিযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : খাউড়ায় মেয়র প্রার্থীকে জুতাপেটা করার অভিযোগব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে আরেক মেয়র প্রার্থী নুরুল হক ভূইঁয়াকে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলা সদরের সড়কবাজারে এই ঘটনা ঘটে। নুরুল হক ভূইয়াও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও একবার আখাউড়া পৌরসভার মেয়র ছিলেন।

জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত সোহাগ মোল্লার বিরুদ্ধে রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল হক ভূইয়া। অভিযুক্ত সোহাগ আখাউড়া উপজেলার দেবগ্রামের কাদের মোল্লার ছেলে।

মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া অভিযোগ করে বলেন, রাতে সড়কবাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম। সোহাগসহ আরও কয়েকজন দোকানে আসে। তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোয় সোহাগ আমাকে জুতাপেটা করে। আমি থানায় জিডি করেছি।

এই ব্যাপারে আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র ও মেয়দ পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া তাকজিল খলিফা কাজল জানান, নুরুল হক ভূইয়াকে জুতাপেটা করার ঘটনা তিনি জানেন না। তিনি ঢাকায় আছেন। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। যদি সে দলের কেউ হয়ে থাকে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এই ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, নুরুল হক ভূইয়ার অভিযোগটি আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news