IMG-LOGO

বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন বিতরণমোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগকান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আলিয়ার ঝলকবাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়নচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দনসিমনের টায়ার বাস্ট হয়ে উল্টে পড়ে অল্পের জন্য বেচে যায় গরু- মহিষ,আহত হয় গরু ব্যাবসায়ীরানওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার‘গোপনে সৌদি আরবও ইরানে হামলা করেছিল’চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাবলেট জব্দরাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি’সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেনবাগমারাকে আধুনিক ও উন্নত জনপদ গড়তে উন্নয়ন কমিটি ঘোষণা এমপি ডাঃ বারীরবগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ

মোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মৃতঃ আমজাদ হোসেন মীরের ছেলে আব্দুল খালেকের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাকশৈল গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে মীর মোঃ আব্দুল কাদের বাদী হয়ে ডেপুটি কমিশনার ট্যাক্স সার্কেল – ০২২ ভবানীগঞ্জ রাজশাহী জোন বরাবর একই গ্রামের বিবাদী খালেকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

বিবাদী খালেক তফসিল ভুক্ত মহামান্য হাইকোর্ট এর আপিল সিভিল রিভিশন মামলা নম্বর ৫৪৮৩/২০০৪, বর্তমানে আপিল মামলাটি বিচারাধীন অবস্থায় আব্দুল খালেক মীর স্হানীয় পৌরসভা থেকে বাড়ি নির্মাণের নকশা অনুমোদন না করে ৪ তলা বাড়ি নির্মাণ করেছে। যাহা ইমারত নির্মাণ ও পূর্ণ নির্মাণ স্হানীয় পৌরসভা আইন ২০০৯ ধারার ৩৫ এর (১) (২) ও (৩) প্রবিধান লঙ্ঘন করে নকশা ও প্ল্যান পাশ না করে সে অবৈধ ভাবে বাড়ি নির্মাণ করেন। ৯০ লক্ষ টাকা ব্যয় করে বাড়ি নির্মাণ করলেও তিনি গত অর্থ বছরে আয়কর জমা দেন নাই। এছাড়াও কেশরহাট বাজারে মেসার্স শিফা বস্ত্রালয় নামে একটি বিরাট কাপড়ের ব্যবসা করে আসছে, যার বিনিয়োগ ২ কোটি ৫০ লক্ষ টাকা। স্হানীয় এনজিও এবং ব্যাংকে তার স্হায়ী আমানত আছে। জমির পরিমাণ প্রায় ১৪/১৫ বিঘা, সম্প্রতি কেশরহাট বাসনপট্টি ১ টি দোকান ঘর ক্রয় করে ২৫ লক্ষ টাকা দিয়ে সেখানে সেন্ডেল জুতা ঘর হিসাবে মাসিক ১২ হাজার টাকা দিয়ে ভাড়া দিয়েছে। আব্দুল খালেক লক্ষ লক্ষ আয় করলেও বিগত ১৫/২০ বছর ধরে সরকারকে কোনো ট্যাক্স দেয় নাই। এমতাবস্থায় আব্দুল খালেক লক্ষ লক্ষ টাকা সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়ার জন্য জোর দাবি করেন মামলার বাদী আব্দুল কাদের মীর।

এই বিষয়ে অতিরিক্ত সহকারী কর কমিশনার সার্কেল ভবানীগঞ্জ /০২২ ভবানীগঞ্জ, কর অঞ্চল, রাজশাহী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930