IMG-LOGO

বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলানিখোঁজ আজিজ শেখ এর সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যুরেলওয়ে পাকশী বিভাগীয় স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের সংবর্ধনানিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতবাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধনযুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে ইরান চায়নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধারতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভাগোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনরাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসকমান্দায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বৈলশিং বটতলায় রবীন্দ্র বৈঠকীআরটিজেএ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসকনিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধনদুর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, যুবক গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নিখোঁজ আজিজ শেখ এর সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন

নিখোঁজ আজিজ শেখ এর সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : গত ১১ মে ২০২৬ ইং তারিখ সকাল ৯ টার দিক থেকে আজিজ শেখ নামের এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৫৮ বছর। ঐ ব্যক্তির গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। মুখে সাদা দাড়ি আছে। হারানোর সময় তার পরনে ছিল মেরুন রংয়ের ফতুয়া গ্রামীন চেকের ট্রাউজার। তিনি মুখে কথা বলতে পারেন না।

আজিজ শেখের সন্ধান চেয়ে তার পরিবারের পক্ষ থেকে বুধবার সকাল সাড়ে দশটায় বহরমপুরস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমনটাই তথ্য দেন তার স্ত্রী একটি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ তাসলিমা খাতুন। সংবাদ সম্মেলনে তিনি জানান তার স্বামী ভোলা রোগে আক্রান্ত। তিনি কোন কিছুই মনে রাখতে পারেন না। তার স্বামী পবা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ের হিসাব রক্ষক ছিলেন। এই রোগের কারণে বর্তমানে তিনি চাকরি থেকে অবসর অবসর নিয়েছেন।

তিনি আরো বলেন, প্রতিদিন কলেজে যাওয়ার পূর্বে তিনি তার স্বামীকে সঙ্গে নিয়ে বহরমপুর রেল লাইন সংলগ্ন চায়ের দোকানে নামিয়ে দিয়ে চলে যান। তার স্বামী চা পান করে প্রতিদিন বাড়ি চলে আসেন। সেদিনও তিনি ৮:৫০ এর দিকে তাকে একই স্থানে নামিয়ে দিয়ে কর্মস্থলে চলে যান। এরপর ১৫ থেকে ২০ মিনিট পরে তিনি জানতে পারেন তার স্বামী বাড়িতে ফেরেননি। সেই থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা শহরের প্রতিটি স্থান, আত্মীয়-স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অদ্যবধি তার খোঁজ পাননি বলে উল্লেখ করেন ।

এছাড়াও মঙ্গলবার থেকে তার সন্ধান চেয়ে শহর সহ বিভিন্ন স্থানে মাইকিং করছেন। যা চলমান রয়েছে।

তিনি বলেন, তাদের কোন শত্রু নেই। এরপরেও এটা কিভাবে হলো বুঝে উঠতে পারছেন না। যদি কেউ তাকে অপহরণ করেও থাকে তাহলে তাদেরকে মোবাইলে জানানোর জন্য অনুরোধ করছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করে তার স্বামীকে ফেরত নিয়ে আসবেন বলে আকুতি জানান। তিনি আরো বলেন কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে অনুগ্রহ করে তাকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। সন্ধান দিলে তাকে পুরস্কৃত করবেন বলেও উল্লেখ করেন তিনি। যোগাযোগের ঠিকানা: বহরমপুর ডিবি আনোয়ারা প্রাইমারি স্কুল সংলগ্ন। মোবাইল নম্বর : 01718-308065।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আজিজ শেখের মেয়ে তাসমিয়া খাতুন, বোন ইসমোতারা খাতুন এবং নাতনি নাইস খাতুন সহ পরিবারের অন্যান্য সদস্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930