IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযানরাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যুরাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাসিক প্রশাসকেরগাজীপুরে পাঁচ খুন: ফোন মিলল পদ্মা সেতুতেগোমস্তাপুরে ব্র্যাকের মুরগীর বাচ্চা ও স্যানিটেশন সামগ্রী বিতরণসিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ডঢাকাসহ যেসব আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট স্থগিত এয়ার ইন্ডিয়ারবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনী রায়পুঠিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনরাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২বাউয়েট ক্যাম্পাসে১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীরাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝেমরনোত্তর সহায়তার চেক বিতরণটাকা দিলেই আনফিট গাড়ি হয়ে যায় ফিট এ যেন সর্ষের মধ্যেই ভূত!রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬রাসিকে সিডিসি‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

রাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা বৃদ্ধ জয়নাল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের মাষ্টারপাড়া সৃষ্টি স্কুল এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন তিনি।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। মৃত জয়নাল নওগাঁর মাইন উদ্দীনের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা সদরে বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের মাষ্টারপাড়া সৃষ্টি স্কুল এলাকায় রাস্তার পাশে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় বৃদ্ধের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, যখন ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়, তখন তিনি অত্যন্ত দুর্বল ও অচেতন অবস্থায় ছিলেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। বৃদ্ধের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বৃদ্ধে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news