ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন বাজারে ৩ টি দোকানে চুরি সংঘটিত হয়েছে।
শনিবার ভোরে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকানের মধ্যে ১ টি সোনার ও ২ টি কাপড়ের দোকান রয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা জানান, শনিবার ভোরে কয়েকজন চোর দোকানগুলোর তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চুরির চেষ্টা করে।ভোরের আলোর কারনে কাপড়ের দোকানগুলোতে তেমন ক্ষতি না করতে পারলেও সোনার দোকানে কিছু স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে গোমস্তাপুর থানার ওসি নুরে আলম ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করেন। রহনপুর রেলস্টেশন বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু জানান, মার্কেটের নৈশপ্রহরীরা ভোরে দায়িত্ব পালন করে যাওয়ার পর চুরি ঘটনা ঘটেছে।
আমরা বিষয়টি খতিয়ে দেখছি। গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান,আমরা সিসিটিভি ফুটেজ দেখে চোরচক্রকে সনাক্ত করে আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা করছি।
এ ঘটনায় ব্যবসায়িদের পক্ষ থেকে কোন অভিযোগ এখনো পায়নি।



