ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর: নওগাঁর রাণীনগরে সালিশ ˆবৈঠকে দ্বন্দ্বের জের ধরে সংর্ঘষে উভয় পক্ষের অন্ত:ত ১৫জন আহত হয়েছে। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম নওপুকুরিয়া গ্রামে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নওপুকুরিয়া গ্রামের মজিবর কাজীর ছেলে ফারেস কাজী (৩২) জানান,একই গ্রামের এছাহক ফকিরের ছেলে আদম ফকির (২৫) বিদেশ থেকে গত ১৫দিন আগে দেশে আসে। তার ১ম স্ত্রী থাকার পরেও জনৈক ৪০/৪৫বছর বয়সি এক নারীকে ২য় বিয়ে করে বিভিন্ন স্থানে ঘোড়াফেরা করে দুই দিন আগে ওই মেয়েকে নিয়ে বাড়ীতে আসে।
এঘটনায় ওই মেয়ে পক্ষের লোকজন শুক্রবার রাতে এছাহক ফকিরের খলিয়ানে সালিশ ˆবঠকের আয়োজন করে| ওই ˆবঠকে মেয়ে পক্ষের লোকজন কাজী বংশের লোকজনকে সহায়তা করার জন্য ডেকে নেয়| এতে ১ম পক্ষের স্ত্রীর সজনরাও উপস্থিত ছিল। ˆবঠকে ১ম স্ত্রীর বিয়ের কাবিন রেজিস্ট্র না থাকায় ১ম স্ত্রীর পক্ষের লোকজন ২০লাখ টাকা দেনমোহর ধার্য্য করে কাবিন রেজিস্ট্রির দাবি জানায়।
পরে উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষে ১২লাখ টাকা দেনমোহর ধার্য্য করে বৈঠকেই কাবিন রেজিস্ট্রি করা হয়। এর পরই কাজী বংশের লোকজন এবং এছাহক ফকিরের লোকজনের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে ধাক্কা-ধাক্কি হয়। ফারেস কাজী দাবি করে বলেন,এঘটনার জ্বের ধরে শনিবার দুুপুর ১১টা নাগাদ আব্দুস সাত্তার কাজীর ছেলে রুহুল আমিন কাজী (৩০) এছাহক ফকিরের বাড়ীর সামনে দিয়ে যাবার সময় এছাহক ফকির ও তার লোকজন সাত্তার কাজীকে মারধর করে| এঘটনার খবর ছড়িয়ে পরলে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে| এতে কুদ্দুস কাজী (২৮), জাহাঙ্গীর কাজী(৩৬), নুর ইসলাম কাজী (৩৮), হেলাল কাজী (৪২), রেজাউল ইসলাম রাব্বানী কাজী (৩৮), ফাহিম কাজী (২৬), শিহাব কাজী(১৫),আসমা খাতুন (৪০) ও দিলবর কাজী (৪৫) আহত হয়। আহতদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে এছাহক ফকির পক্ষের এছাহক ফকির(৫৫),ইসরাফিল ফকির(৩৫),জাহিদুল ফকির (৪২),রিপন ফকির (১৮),আব্দুল মজিদ ফকির (৩২) ও জিয়াউর ফকির (৪০) আহত হয়। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় এছাহক ফকির বলেন, শুক্রবার রাতে সালিশ ˆবঠকে কাজী পরিবারের লোকজনের সাথে দ্বন্দ্ব হয়েছে| আমরা আগে মারধর করিনি দাবি করে তিনি বলেন,রাতে সালিশ ˆবঠকে দ্বন্দ্বের জের ধরে শনিবার দুপুরে হঠাৎ করেই তারা আমাদের উপর হামলা চালিয়ে মারপিট শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আমাদের পক্ষের ৬জন আহত হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থীতি শান্ত করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় এখনো কোন পক্ষ অভিযোগ করেনি।



