ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মুকবুল হোসেনের কনিষ্ঠ পুত্র দুলাল উদ্দিন শাহ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৬ মে) রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। তবে এর আগেই তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫২ বছর।
মরহুম দুলাল উদ্দিন শাহ সেনাবাহিনীর সদস্য জালাল উদ্দিন শাহ’র ছোট ভাই। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ রবিবার বেলা ১১টায় নিজ এলাকায় অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম দুলাল উদ্দিন শাহের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।


