IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে এডভোকেসি সভা

গোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে এডভোকেসি সভা

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানউন্নয়ন এবং অধিকার সুরক্ষায় এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থার মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর।

এতে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি, জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় এবং গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক জামিল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, “পিছিয়ে পড়া ও আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সরকার প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে। আদিবাসী সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত সমস্যা, সামাজিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মানউন্নয়নে আমাদের প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। আপনাদের যেকোনো সমস্যা সমাধানে আমরা যথাযথভাবে কাজ করে যাব এবং সরকারি সকল সুযোগ-সুবিধা যেন আপনারা সমানভাবে পান তা নিশ্চিত করা হবে।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আইনি সহায়তা এবং নারীদের ক্ষমতায়নের ওপর জোর দেন। তারা বলেন, সমাজে সমতা ফেরাতে এই ধরণের সচেতনতামূলক এডভোকেসি সভা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

রিইব-এর এনিমেটর লিপি টুডু ও নৃপেন্দ্রনাথ মাঝির যৌথ সঞ্চালনায় সভায় সার্বিক সহযোগিতা করেন শ্রীমতি সুধা টপ্প। সভায় উপজেলার পাকড়ী ইউনিয়নের মাহাতো, রিশিকুল ইউনিয়নের মূলধারার জনগোষ্ঠী, মাটিকাটা ইউনিয়নের ওরাওঁ এবং দেওপাড়া ইউনিয়নের সাঁওতাল জনগোষ্ঠীর ৩০ জন নারী ও পুরুষ প্রতিনিধি অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31