ধূমকেতু প্রতিবেদক,নাচোল : মোঃ ইব্রাহীম বাবু, স্টাপ রিপোর্টার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়কালে তিনি একথা বলেন।
আজ (১৮ মে) সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের দপ্তর থেকে নাচোল উপজেলার রাওতাড়ায় প্রতিষ্ঠিত রাণী ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শণ ও ওই ক্যাম্পাসে বৃক্ষ রোপন করেন। বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ড.আ. ন.ম. বজলুর রশিদ নাচোল উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। মতবিনিময়কালে সাংবাদিকদের পক্ষে নালোল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি daily Morning Glory ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি মোঃ ইব্রাহীম বাবু,ও দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি একে এম জিলানী, দীর্ঘদিন থেকে উপজেলা নির্বাহী অফিসারের শুণ্য পদে দ্রুত উপজেলা নির্বাহী অফিসারের পদায়ন ও নাচোল উপজেলায় দিন দিন ফলজ বাগান বৃদ্ধি হওয়ায় রাসায়নিক সার ডি এ পির সংকট দেখা দিয়েছি।
এমতো অবস্থায় নাচোল উপজেলার ফল চাষিদের পক্ষে দাবি। উপজেলার ফল উদ্যোক্তাদের সম্ভাবনা ও সামৃদ্ধির উন্নয়নের লক্ষ্যে উপজেলার লক্ষ্যমাত্রার চেয়ে আরো কিছু অতিরিক্ত সার বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করাহয়। বিগত সরকারের আমলে অবৈধ মৎস্যজীবী সমিতিগুলো তদন্ত সাপেক্ষে বাতিল করে পুকুরপাড়বাসীর অনুকুলে খাসপুকুর লীজ দেওয়ার দাবী জানান। দৈনিক ইনকিলাব’র উপজেলা সংবাদাতা সহিদুল ইসলাম বলেন, একশ্রেণীর সিন্ডিকেট ফসলী জমির (টপ শয়েল) মাটিকাটার উৎসব বন্ধের দাবী জানান। এসময় উপ-মহা পরিদর্শক, রাজশাহী, মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি, ডিজিএফআই রাজশাহী শাখার লেঃ কর্ণেল মোঃ শাহরিয়ার খান, পিএসসি, কর্ণেল জিএস, চাঁপাইনবাবগঞ্জের জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ফয়সাল রায়হান, উপজেলা নির্বাহীঅফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফারহানা নবী ও নাচোল থানার অফিসার সুকোমল চন্দ্র দেবনাথসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিকেল ৫টায় অতিথিবৃন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী ও নাচোল ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।



