IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে স্ত্রীকে তুলে দিলেন ‘ভন্ড পীরের’হাতে, স্বামী গ্রেপ্তার, পীর পলাতক

রাজশাহীতে স্ত্রীকে তুলে দিলেন ‘ভন্ড পীরের’হাতে, স্বামী গ্রেপ্তার, পীর পলাতক

ধূমকেতু প্রতিবেদক, আলভী : রাজশাহীর বেলপুকুর থানা এলাকায় ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে এক গৃহবধূকে (৪১) জিম্মি ও অচেতন করে ধর্ষণের লোমহর্ষক খবর পাওয়া গেছে। তথাকথিত ‘আল-চিশতিয়া খানকা শরীফ’ নামের আস্তানায় নিয়ে নিজের স্ত্রীকে ভন্ড পীরের হাতে তুলে দিয়ে ধর্ষণে সরাসরি সহযোগিতা করার অভিযোগ উঠেছে খোদ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বেলপুকুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

​মামলার আসামিরা হলেন— চক ধাদাশ দক্ষিণপাড়া গ্রামের মৃত পাঁচু মন্ডলের ছেলে কথিত পীর আব্দুল হামিদ ফকির (৬৫) এবং ভুক্তভোগীর স্বামী মো: রুবেল (৩৪)। রুবেল বেলপুকুর থানার জামিরা (নতুন জামিরা) এলাকার মৃত মুসা শাহের ছেলে।

​এজাহার সূত্রে জানা যায়, আনুমানিক ৬ মাস আগে ইসলামী শরিয়াহ মোতাবেক রুবেলের সাথে ওই নারীর বিয়ে হয়। আব্দুল হামিদ ফকির চক ধাদাশ দক্ষিণপাড়া গ্রামে নিজের আমবাগানের ভেতর ‘খানকা শরীফ’ তৈরি করে নিজেকে আল-চিশতিয়া তরীকার পীর দাবি করে আসছিলেন। আসামি রুবেল ওই ভন্ড পীরের মুরিদ হওয়ার পর, গত ২ মাস আগে তার স্ত্রীকেও ফুসলিয়ে ওই আস্তানায় নিয়ে যান এবং বায়াত গ্রহণ করিয়ে মুরিদ বানান।

​অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্বামী রুবেল তার স্ত্রীকে নিয়ে বাণেশ্বর বাজারে যান। সেখানে তাকে কেনাকাটা করে দেওয়ার পর একটি জুস কিনে খাওয়ান। জুস খাওয়ার পরপরই ওই গৃহবধূ শারীরিক ও মানসিকভাবে অচেতন ও ভারসাম্যহীন বোধ করতে থাকেন। এই সুযোগে রুবেল তাকে নিয়ে পীরের দরবারের উদ্দেশ্যে রওনা হন এবং রাত আনুমানিক সাড়ে ৮টায় আস্তানায় পৌঁছান।

​সেখানে আব্দুল হামিদ ফকির একা অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, রুবেল তার স্ত্রীর শরীরের কাপড় খুলে জোরপূর্বক খানকার ভেতর ঢুকিয়ে দেয় এবং নিজে দরজার বাইরে পাহারা দেয়। রাত আনুমানিক ৯টার দিকে স্বামী রুবেলের প্রত্যক্ষ সহযোগিতায় আব্দুল হামিদ ফকির ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

​ধর্ষণের ফলে ওই নারী পুরোপুরি অচেতন হয়ে পড়ায় কোনো চিৎকার করতে পারেননি। পরে অচেতন অবস্থাতেই স্বামী রুবেল তাকে বাড়িতে নিয়ে আসে। পরদিন দুপুরে জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। বিষয়টি কাউকে না বলার জন্য স্বামী রুবেল তাকে প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে।

​পরবর্তীতে গত ১৩ মে ভুক্তভোগী নারী কাটাখালী থানাধীন শ্যামপুর নগরপাড়া এলাকায় তার মায়ের বাড়িতে গিয়ে মা ও ভাইদের কাছে এই নৃশংস ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে সামান্য সুস্থ হয়ে আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে থানায় এসে মামলা দায়ের করেন তিনি৷

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মূলহোতা কথিত পীর আব্দুল হামিদ ফকিরকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আইনি প্রক্রিয়া চলমান।

​এদিকে এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভন্ড পীর ও কুলাঙ্গার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31